চীনাবাদামের পাতার মরিচা রোগ

পূর্বের পাতা
হোম / তৈল জাতীয় ফসল / চীনাবাদাম

চীনাবাদামের পাতার মরিচা রোগ -Leaf Rust of Groundnut (Puccinia arachidis) ছত্রাকজনিত রোগ।

  • লক্ষণঃ
  • বয়স্ক গাছেই এ রোগের আক্রমণ বেশী হয়।
  • পাতার নিচের দিকে প্রথমে মরিচা পড়ার ন্যায় সামন্য উঁচু বিন্দুর মত দাগ দেখা যায়।
  • দাগ ধীরে ধীরে বড় হয়।
  • আক্রমণ বেশী হলে পাতার উপরের পিঠে এ রোগ দেখা যায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • রোগ প্রতিরোধী জাতের চাষ করা।
  • আক্রান্ত পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা।
  • ফসল কাটার পর পরিত্যক্ত গাছ, আগাছা বা নাড়া পুড়ে ফেলা।
  • এ রোগ দেখা দিলে প্লান্টার ৩২.৫ এসসি  ২ মিলি/লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
  •  

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড