ছত্রাকের কারণে বা শরীরবৃত্তীয় কারণে এ সমস্যা হয়ে থাকে ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত ফল, পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
গাছের নিচে পড়া ফল, পাতা সংগ্রহ করে পুড়ে ফেলা।
সুষম সার প্রয়োগ করা এবং খরার মৌসুমে পরিমিত সেচ দেওয়া।
ফল মটর দানার মত আকারের হলে – প্লান্টার ৩২.৫ এসসি ১০ লি. পানিতে ১০ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা। স্প্রে করার এক মাসের মধ্যে ফল খাওয়া যাবেনা।
বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
পরিস্কার করার পর একাট ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন