হলুদের কন্দ পচা রোগ

পূর্বের পাতা
হোম / মশলা জাতীয় ফসল / হলুদ

হলুদের কন্দ পচা রোগ

  • রোগের কারনঃ
  • Pythium aphanidermatum, Pythium graminicolum ও Fusarium sp. ছত্রাকের আক্রমণে এই রোগ হয়।
  • লক্ষণঃ
  • জীবাণু আক্রমণে প্রথমে হলুদ গাছের নিচের পাতা হলুদ হতে শুরু করে। পরবর্তীতে সমস্ত পাতা হলুদ হতে পারে।
  • এ রোগে আক্রান্ত গাছের মাইজ পাতা ধরে টান দিলে সহজেই পাতাটি উঠে আসে এবং কন্দে পচন দেখা যায়।
  • জীবাণু বীজ ও মাটি বাহিত হওয়ায় সহজেই আক্রান্ত গাছ হতে সুস্থ্য গাছে সেচের পানির মাধ্যমে বিস্তার লাভ করে।
  • অধিক আপেক্ষিক আর্দ্রতা (৮৭-৯০%) এবং উচ্চ তাপমাত্রা (২৩-৩০০ সে.) এই জীবাণু সহজেই কন্দকে আক্রমণ করতে পারে।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • উপশম ৭৮ ডব্লিউপি ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন ও গাছের গোড়ায় স্প্রে করলে হলুদরে কন্দ পচা রোগের প্রকোপ কমে যায়। উপশম ৭৮ ডব্লিউপি হলুদের কন্দ পঁচা রোগ দমনের জন্য দুইভাবে ব্যবহার করতে হবে, যেমন-১) হলুদের কন্দ শোধন করা ও রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে গাছের গোড়ায় স্প্রে করা। হলুদের বীজ কন্দ রোপণের পূর্বে ৪০ লিটার পানির মধ্যে ৮০ গ্রাম উপশম ৭৮ ডব্লিউপি মিশিযে উহাতে প্রয়োজনীয় পরিমাণ হলুদের কন্দ ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং ৩০ মিনিট পর উহা হালকা ছায়ায় শুকিয়ে জমিতে রোপণ করা।
  • রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে প্রতি লিটার পানিতে ২ গ্রাম উপশম ৭৮ ডব্লিউপি মিশিয়ে ১৫ দিন পর পর ৩-৪ বার গাছের গোড়ায় স্প্রে করা।


 

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড