লালশাকের চারা ধ্বসা রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / লালশাক

লালশাকের চারা ধ্বসা রোগ

  • লক্ষণ
  • আক্রান্ত চারার গোড়ার চারদিকে দাগ দেখা যায় ।
  • শিকড় পচে যায়, চারা নেতিয়ে পড়ে গাছ মারা যায় ।
  • স্যাতস্যাতে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে ।
  • রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • বীজতলায় শুকনো কাঠের গুড়া পোড়ানো/ সরিষার খৈল ৩০০ কেজি/ হেঃ অথবা মাটি সোলারাইজেশন করা।
  • বীজতলায় হেঃ প্রতি ২.০ টন ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করা।
  • স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই শাক খাবেন না বা বিক্রি করবেন না।
  • আগাম বীজ বপন করা।
    সুষম সার ব্যবহার করা।
    সঠিক দুরত্বে চারা রোপন করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড