মৌরী’র অল্টারনারিয়া পাতা ও আম্বেল ব্লাইট

পূর্বের পাতা
হোম / মশলা জাতীয় ফসল / মৌরি

মৌরী’র অল্টারনারিয়া পাতা ও আম্বেল ব্লাইট

  • রোগের কারণঃ
  • Alternaria brassicola নামক ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে।
  • লক্ষণঃ
  • রোগটি ফুল আসার সময় থেকে শুরু হয়।
  • গাছের পাতায় প্রথমে খুব ছোট হালকা বেগুনি বর্ণের দাগ পড়ে।
  • ক্রমশ পাতার দাগগুলো বেগুনি, বাদামী ও শেষে কালো হয়।
  • ফুল, শাখা-প্রশাখা এবং কা-েও দাগ দেখা যায়।
  • পরবর্তীতে সমস্ত গাছ ঝলসে যায় ও কালো রং ধারণ করে এবং শুকিয়ে মারা যায়।
  • পুরো মাঠ পুড়ে যাওয়ার মত মনে হয় ও কালো রঙের দেখায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • এ রোগ দমনের জন্য উপশম ৭৮ ডব্লিউপি  বা প্লান্টার ৩২.৫ এসসি  প্রতি লিটারে ২ মিলি হারে গাছে ফুল আসার পর থেকে ৭ দিন পর পর ৫ বার গাছে স্প্রে করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড