মুগের হলদে মোজাইক রোগ

পূর্বের পাতা
হোম / ডাল জাতীয় ফসল / মুগ

মুগের হলদে মোজাইক রোগ (Yellow Mosaic of Mungbean) ভাইরাসজনিত রোগ।

  • লক্ষণঃ
  • ভাইরাসের আক্রমণে এই রোগ সৃষ্টি হয়। সাদা মাছি দ্বারা এই রোগের ভাইরাস বিস্তার লাভ করে।
  • আক্রান্ত পাতার উপর গাঢ় সবুজ এবং হলুদ রং এর মিশ্রণ যুক্ত ছোপ ছোপ মোজাইকের মতো দাগ এ রোগের প্রধান লক্ষণ।
  • জাত ভেদে এ রোগের লক্ষণের কিছুটা তারতম্য হলেও হলুদ হয়ে যাওয়া সর্বাবস্থায় দেখা যায়।
  • আক্রান্ত গাছ খর্বাকৃতির হয়। আক্রমণের মাত্রা বেশি হলে পাতা, ফুল ও ফল কুকড়ে যায় এবং ফলের আকার ছোট হয়।
  • প্রতিটি ফলে বীজের সংখ্যা হ্রাস পায়। মারাত্মকভাবে আক্রান্ত গাছে ফুল ও ফল মোটেই ধরে না বা খুবই কম ধরে থাকে।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • রোগমুক্ত বীজ ব্যবহার করা।
  • আক্রান্ত ক্ষেত হতে বীজ সংগ্রহ না করা।
  • আক্রান্ত গাছ ও বিকল্প পোষক সংগ্রহ করে পুড়ে ফেলা।
  • ভাইরাসের বাহক পোকা সাদা মাছি বালাইনাশক দ্বারা দমন করা।
  • আক্রমণের মাত্রা বেশি হলে ইমপ্রাইড ১৭.৮ এস এল ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ফুল আসার পূর্বে স্প্রে করলে রোগের আক্রমণ কমে যায়।
  • বীজ বপনের ৫০ দিন পর নিম পাতার রস মুগের পাতায় স্প্রে করলে এ রোগের প্রকোপ কমে।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড