সফেদার লাল মরিচা রোগ

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / সফেদা

সফেদার লাল মরিচা রোগ

  • লক্ষণঃ
  • এ রোগের আক্রমনে পাতায় ও ফলে লালচে মরিচার মত একধরনের উচু দাগ দেখা যায়।
  • একধরণের সবুজ শৈবালের আক্রমণে এ রোগ হয়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
  • সুষম সার প্রয়োগ ও পরিচর্যার মাধ্যমে গাছের বৃদ্ধি ঠিক রাখা ।
  • বোর্দো মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাক নাশক প্রতি লিটারে ২০ গ্রাম মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা। বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
  • ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
  • পরিস্কার করার পর ছত্রানাশ ৮০ ডব্লিউপি ও সাইপারডিম ১০ ইসি দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড