এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয় পাতা কুঁচকে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
সুষম সার ব্যবহার করা।
স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
আগাম বীজ বপন করা।
ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা।
জাব পোকা ও সাদা মাছি এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন: ইমপ্রাইড ১৭.৮ এস এল ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।