তিলের পাতা পোড়া রোগ

পূর্বের পাতা
হোম / তৈল জাতীয় ফসল / তিল

তিলের পাতা পোড়া রোগ (ব্যাকটেরিয়াজনিত রোগ)

  • লক্ষণ
  • ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়।
  • এ রোগ হলে পাতায় ছোট ছোট পানি ভেজা অনিয়ত দাগ যায় ।
  • দাগগুলো ক্রমেই বড় হয়। পাতা শুকিয়ে যায় এবং কুঁকড়ে যায়। পাতা পুড়ে যাওয়ার মত হয়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছ অপসারণ করা।
  • ছত্রাক নাশক যেমন- সিমসেন ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
  • একই জমিতে বার বার তিল চাষ করবেন না।
  • রোগসহনশীল চাতের চাষ করুন।
  • আগাম তিল চাষ করুন।
  • বপনের আগে ৫২ ডিগ্রি সে. তাপমাত্রার গরম পানিতে বীজ ১০ মিনিট ভিজিয়ে রেখে বীজ শোধন করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড