ধনিয়া’র পাতার দাগ রোগ

পূর্বের পাতা
হোম / মশলা জাতীয় ফসল / ধনিয়া

ধনিয়া’র পাতার দাগ রোগ (ছত্রাকজনিত রোগ)

  • লক্ষণঃ
  • প্রথমে পাতায় হলুদ রঙের দাগ পড়ে এবং তা পরে সাদা হয়ে যায় ।
  • দাগগুলো একত্র হলে সম্পূর্ণ পাতাটি নষ্ট হয় ।
  • রোগের জীবানু বাতাস দ্বারা ছড়ায় ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • ক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা ।
  • রোগাক্রান্ত পাতা তুলে নষ্ট করা ।
  • আক্রমণ বেশি দেখা দিলে কাডিম ৫০ ডব্লিউপি ছত্রাকনাশক ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ।
  • স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে ধনিয়া খাবেন না বা বিক্রি করবেন না।
  • ধনিয়ার পাতা সবজি বা মসলা হিসাবে ব্যবহার করলে ছত্রাকনাশক ব্যবহার করবেন না।
  • আগাম বীজ বপন করা।
  • সুষম সার ব্যবহার করা।
  • ধনিয়ার পাতা ব্যবহার করলে ছত্রাকনাশক ব্যবহার না করে দ্রুত চারা তুলে ফেলুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড