পরগাছা গাছের গায়ে জড়িয়ে থেকে গাছের পুষ্টিতে ভাগ বসায় এবং বৃদ্ধি ব্যহত করে গাছের ক্ষতি করে ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
বর্ষার আগে বা ফুল আসার আগেই পরগাছা গাছ থেকে মূল/ শিকড়সহ কেটে ফেলা এবং কর্তিত স্থানে বোর্দো পেস্ট লাগিয়ে দেওয়া।
পানিতে ডিজেল ও সাবান (২০০ মিলি. ডিজেল ও ১০ গ্রাম সাবান ১ লিটার পানিতে ) মিশিয়ে ইমালশন তৈরি করে পরগাছায় স্প্রে করেও পরগাছা দমন করা যায়। বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।