মিষ্টি কুমড়ার ডাউনি মিলডিউ রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / মিষ্টিকুমড়া

মিষ্টি কুমড়ার ডাউনি মিলডিউ রোগ

  • লক্ষণঃ
  • বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়।
  • আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংগের তালির মত দাগ দেখা যায়।
  • ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করা ।
  • ক্ষেত পরিস্কার রাখুন এবং পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা রাখুন।
  • ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম/ লিটার হারে অথবা
  • সালফার ছত্রাক নাশক যেমন ভিটা সালপ ৮০ ডব্লিউডিজি ৪ গ্রাম অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশ যেমন: কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম/ লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
  • আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
  • আগাম বীজ বপন করুন।
  • সুষম সার ব্যবহার করুন।
  • রোগ প্রতিরোধী জাত যেমন: বারি উদ্ভাবিত/ অন্যান্য উন্নত জাতের চাষ করুন।
  • বিকল্প পোষক যেমন: আগাছা পরিষ্কার রাখুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড