মরিচের হোয়াইট মোল্ড রোগ

পূর্বের পাতা
হোম / মশলা জাতীয় ফসল / মরিচ

মরিচের হোয়াইট মোল্ড রোগ

  • লক্ষণঃ
  • ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
  • এতে পাতার বোটায়, কান্ডে ও ফলে সাদা তুলার মত বস্তু দেখা।
  • আক্রান্ত অংশ এমনকি পুরো গাছ মারা যায় ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • উপরি সেচের পরিবর্তে প্লাবন সেচ দেয়া।
  • প্রাথমিক অবস্থায় আক্রান্ত ফল,পাতা ও ডগা অপসারণ করা।
  • বীজ লাগানোর আগে গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরী করা ।
  • প্রপিকোনাজলগ্রুপের ছত্রাকনাশক যেমন: প্লান্টার ৩২.৫ এসসি ২মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ৩ বার শেষ বিকেলে স্প্রে করা।
  • স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই মরিচ খাবেন না বা বিক্রি করবেন না।
  • সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা।
  • সুষম সার ব্যবহার করা।
  • কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে দ্বারা বীজ শোধন করা ।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড