পাটের গোড়া পঁচা রোগ Foot Rot or Soft Rot of Jute (Sclerotium rolfsii), ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
যে সব দেশী পাটের ক্ষেতে পানি নিষ্কাশন করা যায় না, সে সব ক্ষেতের পাট গাছের গোড়ায় সাদা তুলার আঁশের মত এক প্রকার ছত্রাক রাতারাতি বেড়ে উঠে।
কয়েকদিন পর সরিষার দানার মত বাদামী রংয়ের জীবাণুর দানা দেখা যায়।
এ রোগের ফলে গাছের গোড়া পঁচে যায় এবং গাছ ভেঙ্গে পড়ে।
জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই রোগের প্রকোপ দেখা যায়।
জমিতে এ রোগ দেখা দিলে গাছ কেটে আঁশ সংগ্রহ করা উচিত। দেশী ও তোষা উভয় পাটেই এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
পাট কাটার পর গাছের গোড়া, শিকড় ও অন্যান্য পরিত্যাক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।
ক্ষেতের আশ-পাশ অপরিচ্ছন্ন রাখবেন না
এ রোগের প্রতিকারের জন্য জমি পরিষ্কার পরিছন্ন এবং আর্বজনামুক্ত রাখতে হবে।
পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করতে হবে।
বীজ বপনের আগে বীজ শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য কাডিম ৫০ ডব্লিউপি এর ব্যবহারে যথেষ্ট সুফল দেয়। পাটের প্রধান ছত্রাকজনিত রোগগুলো বীজ ও মাটি বাহী। বপনের আগে বীজ শোধনের ফলে রোগের প্রকোপ অনেক কমে যায়। শোধন করা সম্ভব না হলে বপনের আগে বীজ রোদে ভালভাবে শুকাতে হবে।
উপশম ৭৮ ডব্লিউপি প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় পর পর দুদিন প্রয়োগ করলে রোগের ব্যাপকতা কমে যায়।