পটলের শিকড়ের গিঁট রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / পটল

পটলের শিকড়ের গিঁট রোগ

রোগের কারণঃ

Meloidogyne incognita নামক কৃমি দ্বারা এ রোগ হয়ে থাকে।

লক্ষণঃ

  • শিকড়ে ছোট ছোট গিঁট দেখা যায়। গিঁটগুলো আস্তে আস্তে বড় হয়।
  • গাছের বৃদ্ধি বন্ধ হয়ে খর্বাকৃতির দেখায়।
  • রোগাক্রান্ত শিকড়ে সহজেই পচন ধরে।
  • মাটিবাহিত অন্যান্য রোগের প্রকোপ বাড়ে।
  • পরিশেষে গাছটি মরেও যেতে পারে।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগ প্রতিরোধী পটলের জাত ব্যবহার করা।
  • কৃমি মুক্ত চারা ব্যবহার করা।
  • গভীরবাবে মাটি চাষ করে গ্রীষ্মকালে শুকিয়ে নিরে কৃমি মারা যায়।
  • চারা রোপণের ২১ দিন পরে মাটিতে মুরগির বিষ্ঠা ৫ টন/হেক্টর হারে প্রয়োগ করা এবং একই সময়ে ফুরাডান ৫-জি ২৫ কেজি/ হেক্টর হারে প্রয়োগ করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড