পটলের গোড়া ও ফল পচা রোগ – Foot & Fruit Rot of Pointed Gourd

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / পটল

পটলের গোড়া ও ফল পচা রোগ – Foot & Fruit Rot of Pointed Gourd

  • রোগের কারণঃ
  • Phytophthora parasitica নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে।
  • লক্ষণঃ
  • কান্ড ও পটলের গায়ে সাদা সাদা মাইসলিয়াম দেখা যায়।
  • গাছের গোড়া, শিকড় ও পটলে পানি ভেজা নরম পচা রোগ দেখা যায়। পরবর্তিতে পটল গাছ সহ পটল নষ্ট হয়ে যায়।
  • গাছ বাদামী বর্ণ ধারণ করে ডগা ও ফল পঁচে যায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছ পটলগুলি সংগ্রহ করে নষ্ট বা পুড়ে ফেলা।
  • রোগ সহনশীল জাত চাষ করা। (পিজি-০২০, পিজি- ০২৫)।
  • প্রতি বছর পটল চাষ না করে শস্য পর্যায় অনুসরণ করা।
  • সুষম সার ব্যবহার করা।
  • অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
  • পটলের শাখা কলম (কাটিং) শোধন করা (২ গ্রাম কাডিম ৫০ ডব্লিউপি প্রতি লিটার পানি)
  • রোগের আক্রমণ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম উপশম ৭৮ ডব্লিউপি ১০-১২ দিন অন্তর স্প্রে করা।
  • চারা রোপণের ৮-১০ দিন পূর্বে মাদার মাটিতে শতাংশ প্রতি ৮-১০ কেজি পরিমান ট্রাইকো-কম্পোস্ট সার প্রয়োগ করে ভালভাবে
  • মাটির সাথে মিশিয়ে তা সেচ দিয়ে ভিজিয়ে দেয়া।
  • মাটিতে ‘জো’ আসলে মাটি ভালোভাবে নেড়ে উল্টিয়ে দিয়ে এবং মাটির ঢেলা ভেঙ্গে মিহি করে চারা লাগানো।
  • মাটিতে ট্রাইকো-কম্পোস্ট প্রয়োগ করে ২০% অনুমোদিত মাত্রার রাসায়নিক সার কম প্রয়োগ করলে ফলনের কোন পরিবর্তন হয় না।
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে রোগ প্রতিরোধক হিসাবে ট্রাইকো-লিচেট ব্যবহার করা হয়। প্রতি লিটার পানিতে ২০ মিলি হারে লিচেট মিশিয়ে তা ১০-১৫ দিন অন্তর গাছে স্প্রে করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড