টমেটোর চারা ধ্বসা রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / টমেটো

টমেটোর চারা ধ্বসা রোগ

  • লক্ষণঃ
  • আক্রান্ত চারার গোড়ার চারদিকে দাগ দেখা যায় ।
  • গোড়ার সাদা ছত্রাকজালি ও অনেক সময় সরিষার মত ছত্রাকের অনুবীজ পাওয়া যায় ।
  • শিকড় পচে যায়, চারা নেতিয়ে পড়ে গাছ মারা যায় ।
  • স্যাতস্যাতে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে ।
  • রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • বীজতলায় শুকনো কাঠের গুড়া পোড়ানো/ সরিষার খৈল ৩০০ কেজি/ হেঃ অথবা মাটি সোলারাইজেশন করা ।
  • বীজতলায় হেঃ প্রতি ২.০ টন ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করা ।
  • আগাম বীজ বপন করা।
  • সুষম সার ব্যবহার করা।
  • সঠিক দুরত্বে চারা রোপন করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড