টমেটোর শিকড়ে গিট কৃমি/রুট নট নেমাটোড রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / টমেটো

টমেটোর শিকড়ে গিট কৃমি/রুট নট নেমাটোড রোগ

  • রোগের কারণঃ Meloidogyne incognita ও Meloidogyne javanica নামক কৃমি দ্বারা এ রোগ হয়ে থাকে।
  • লক্ষণঃ
  • গাছ বৃদ্ধির শুরুতে কৃমি দ্বারা আক্রান্ত হলে এবং আক্রমণের ব্যাপকতা বেশী হলে গাছ নিস্তেজ ও খাটো হয়ে যায়।
  • পাতাগুলো হলদে সবুজ হতে হলুদ রঙের হয়। অনেক ক্ষেত্রেই পাতা হঠাৎ করে ঝরে পড়ে।
  • এ রোগ চেনার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো গাছ তুললে শিকড়ে অসংখ্য ছোট বড় গিঁট দেখা যায়।
  • সাধারণত আক্রান্ত স্থলের কোষের আকার খুব দ্রুত বৃদ্ধি পেয়ে গিঁট বা নটের সৃষ্টির হয়।
  • গাছে ফুল ধরার ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং ফলে ধরে না বললেই চলে।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • হেক্টরপ্রতি ৫ টন অর্ধপচা মুরগির বিষ্ঠা চারা লাগানোর কমপক্ষে ২১ দিন আগে জমিতে প্রয়োগ করা এবং সেচের মাধ্যমে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দেয়া।
  • মাটিতে স্টেবল ব্লিচিং পাউডার ২০ কেজি/ হেক্টর হারে জমির শেষ চাষের সময় প্রয়োগ করা।
  • ফুরাডান ৫ জি নামক কৃমিনাশক ২৫ কেজি/হেক্টর হারে চারা লাগানোর সময় অথবা জমির শেষ চাষের সময় প্রয়োগ করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড