মসুরের গোড়া পচা রোগ

পূর্বের পাতা
হোম / ডাল জাতীয় ফসল / মসুর

মসুরের গোড়া পচা রোগ Collar Rot of Lentil (Sclerotium rolfsii & Fusarium oxysporum f. sp. lentis) ছত্রাকজনিত রোগ।

  • লক্ষণঃ
  • চারা ও বয়স্ক অবস্থায় এ রোগের আক্রমণ হয় ও বেশী আক্রমণে গাছ মারা যায়।
  • বয়স্ক গাছ হলুদ রং হয়। আক্রান্ত গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।
  • চারা অবস্থায় এ রোগ হলে গাছ হঠাৎ করে মারা যায়।
  • পাতা ক্রমান্বয়ে হলুদ রং ধারণ করে, গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।
  • গাছের গোড়ায় সাদা মাইসেলিয়াম ও সরিষাকৃতির স্কেলেরোশিয়াম দেখা যায়।।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।
  • অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা।
  • জমি চাষ দিয়ে ফেলে রাখা।
  • বীজ বপনের ২১ দিন আগে মুরগির বিষ্ঠা ৫ টন প্রতি হেক্টর হারে জমিতে প্রয়োগ করা।
  • কাডিম ৫০ ডব্লিউপি দ্বারা বীজ শোধন করে বপন করা।
  • বপনের ২৫ এবং ৪০ দিন পরউপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম/লিটার হারে মাটি ভিজিয়ে দেয়া।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড